বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমন থেকে রক্ষাপাবে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : প্রায় প্রতিবছরই সীমান্তে বন্যহাতির আক্রমনে আদিবাসী ও বাঙ্গালী কৃষক নিহত হয়। সেইসাথে বিনষ্ট করে খেতের ফসল, ঘরবাড়ি ও বিভিন্ন গাছের বাগান। বন্যহাতির এই তান্ডব থেকে রক্ষা পেতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে দাহাপাড়া এলাকার পাহাড়ি রাস্তার পাশে স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাহাড়ি এই জনপদের মানুষ বন্যহাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রায়শই সীমান্ত পেরিয়ে ১৭ থেকে ৩০টি হাতির দল লোকালয়ে নেমে এসে ব্যাপক তা-ব চালায়। বন্যহাতির দল কৃষকদের চাষকৃত বোরো ধানের খেত, আম-কাঁঠাল ও কলার বাগান নষ্ট করার পাশাপাশি মাঝেমধ্যেই ঘরবাড়ি ভেঙে ফেলে। হাতির আক্রমণে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে এই এলাকায়।

সর্বশেষ গত ৫ মে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভবানিপুর এলাকায় বন্যহাতির আক্রমণে পার্থ রাংসা নামের এক যুবক নির্মমভাবে নিহত হন। এ ঘটনার পর এলাকার মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি বিশেষ উদ্যোগে এই প্রকল্প হাতে নিয়েছেন। আজ এ অনুষ্ঠানে নিহত পার্থ রাংসার পিতা লিপসন নকরেক সোলার লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন।

স্থানীয় বাসিন্দা জাফর আলী জানান, পাঁকা ধান ও কাঁঠাল পাকার মৌসুমে অত্র অঞ্চলে বন্যহাতির আক্রমণ বেড়ে যায়। প্রতিদিন রাতেই হাতির দল এসে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করে। সোলার লাইটগুলো স্থাপন হলে অত্র এলাকার মানুষ কিছুটা স্বস্তি পাবে সেইসাথে বন্যহাতির আক্রমণ থেকে জানমাল সহ আমাদের ফসল রক্ষা করতে পারবো

আদিবাসী নেতা অঞ্জন চিসাম বলেন, হাতির আক্রমণে আদিবাসী যুবকের মৃত্যুর পর আমাদের প্রিয় নেতা ডেপুটি স্পিকার মহোদয় তাৎক্ষণিক প্রতিরোধের উদ্যোগ নেন। আজ আমরা ২০টি সোলার স্ট্রিটলাইট পেয়েছি। আলোর কারণে হাতি সাধারণত লোকালয়ে প্রবেশ করতে ভয় পায়। তবে বিস্তীর্ণ সীমান্ত এলাকার জন্য এটি যথেষ্ট নয়, আগামী কয়েক মাসের মধ্যে আরও লাইট স্থাপনের দাবি জানাচ্ছি আমরা।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত বলেন, আমি প্রথমেই ধন্যবাদ দেই মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল সারকে এ ধরনের সুন্দর উদ্দ্যেগ গ্রহনের জন্য। এই উদ্দ্যেগের ফলে স্থানীয় আদিবাসী ও বাঙ্গালী কৃষকদের জানমালের নিরাপত্তা অনেকাংশেই বেড়ে যাবে। বন্যহাতির সামনে পড়লে আমাদের করনীয় কি ? বনবিভাগের ভলান্টিয়ারের মাধ্যমে সীমান্ত এ ধরনের সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ইউনিয়ন প্রশাসক বজলুর রহমান আনছারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকারগন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৬,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit