বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

টাইব্রেকারে স্পেনকে কাঁদিয়ে আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে নারীদের বিশ্বকাপে স্পেনের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। সেই ঝাঁঝ মনে হয় ছিল ইংল্যান্ডের মেয়েদের মনে। তাইতো উইমেন’স ইউরোর ফাইনালে ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা স্পেনের বিপক্ষে প্রথমে গোল খেয়েও ঘুরে দাঁড়ায় তারা। ১-১ গোলে ড্র হওয়ার পর ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

১২০ মিনিটের লড়াই শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে স্পেনের স্বপ্ন ভাঙে ইংল্যান্ড। পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জেতে ইংল্যান্ডের মেয়েরা।২০২২ সালের পর এবারও টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে তারা। আগের আসরে জার্মানিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ মেয়েরা। 

মূল ম্যাচের মতো টাইব্রেকারের শুরুটাও বাজে হয় ইংল্যান্ডের। বেথ মিড পা পিছলে পড়ে গিয়ে ‘ডাবল টাচে’ বল জালে পাঠানোর পর পুনরায় শট নিতে হয় তাকে। এবার আর বল জালে জড়াতে পারেননি তিনি। তবে পরের চার শটের তিনটিই জালে জড়ান তারা। 

এর আগে, মূল ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখে স্পেন। মোট শট নেয় ২২টি, লক্ষ্যে ছিল ৫টি। অন্যদিকে, ইংল্যান্ডের আট শটের পাঁচটি লক্ষ্যে ছিল। ২৫তম মিনিটে স্পেনকে এগিয়ে নিয়েছিলেন আর্সেনাল ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে। আর ৫৭তম মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান আর্সেনালেরই ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো।

অন্যদিকে, স্পেনের তারকা আইতানা বোনমাতিসহ স্পেনের তিন জন টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। যার দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তাতে ইউরোর শিরোপা অধরাই থাকে স্পেনের। ১৯৮৪ সালে প্রথম আসরের পর এবারই প্রথম টাইব্রেকারে নিষ্পত্তি হলো উইমেন’স ইউরোর ফাইনাল।

নারীদের ইউরোতে ইংল্যান্ড ছাড়াও একাধিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে নরওয়ে এবং জার্মানির। নরওয়ে ইংল্যান্ডের সমান ২ বার জিতলেও রেকর্ড ৮ বার এই শিরোপা ঘরে তুলেছে জার্মানি। 

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/ দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit