বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৮ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকাগুলো টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর থেকে থেমে থেমে একটানা বৃষ্টিপাতে নগরীর বহু এলাকায় সৃষ্টি হয়েছে হাঁটুসমান জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীরা। নগরীর রেয়াজুদ্দিন বাজার, প্রবর্তক মোড়, তিনপোলের মাথা, কাপাসগোলা, কাতালগঞ্জ, চান্দগাঁও, জুবিলি রোড, চকবাজার, বাদুরতলা, বড়গ্যারেজ, সিরাজদৌল্লাহ রোড, দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, হালিশহর, পাঁচলাইশ মোড়, আতুরার ডিপো, মোহাম্মদ আলী রোড ও আগ্রাবাদ এলাকাগুলোয় হাঁটুপানি জমে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা। আহমদ কামরান নামের এক অভিভাবক বলেন, মেয়েকে নিয়ে সিএনজিতে উঠতেই চালক দ্বিগুণ ভাড়া চাইলেন, দিতে বাধ্য হয়েছি।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময় আমবাগান আবহাওয়া কেন্দ্রে রেকর্ড করা হয়েছে ১০২ মিলিমিটার বৃষ্টি। এর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৬৪ মিলিমিটার। আমবাগান আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন কুমার কালবেলাকে বলেন, চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ধারা আরও এক-দুদিন অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান, খাল-নালা পরিষ্কার রয়েছে, তবে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির কারণে কিছু এলাকায় পানি উঠেছে..

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :০১.৪৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit