মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে বেশি সক্রিয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭১ Time View

ডেস্কনিউজঃ দেশে ধেয়ে আসছে শক্তিশালী একটি বৃষ্টিবলয়। এটি আগামী ১৮ জুন থেকে অন্তত ১২ দিন সক্রিয় থাকতে পারে। বলয়ের প্রভাবে দেশের চার বিভাগের অধিকাংশ জেলায় ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (১৩ জুন) বিডব্লিউওটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় দেশে সক্রিয় হতে পারে আগামী ১৮ থেকে ১৯ জুন। ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত পর্যায়ক্রমে এটি সক্রিয় হতে পারে।

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভারি বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায়, এর প্রভাবে ঝড় ও বজ্রপাত অনেক কম থাকতে পারে। স্বাভাবিক দমকা হাওয়া ও বাতাসের এলোমেলো প্যাটার্নের কারণে কিছুকিছু স্থানে বজ্রপাত হতে পারে।

এদিকে আবহাওয়া দপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমীবায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কিউএনবি/বিপুল/১৩.০৬.২০২৬/দুপুর ১.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit