বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ঘরে ঢুকে ছেলে দেখলেন মায়ের গলাকাটা মরদেহ..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৭ Time View

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর : ১২.২৮

হবিগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নিহতের দেবর পলাতক। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার পইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম আরা বেগম (৩০) ওই পইল গ্রামের সিতু মিয়ার স্ত্রী। নিহতের স্বামী স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। তার ভাই কদর আলী মুদি ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বি‌কেলে সিতু মিয়া বাজারে সবজি নিয়ে যান। তার ছেলে বাবার কাছে সবজি আনতে যায়। এ সময় ঘরে ওই গৃহবধূ একা অবস্থান করছিলেন। সন্ধ‌্যায় ছেলে বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এদিকে হত্যাকাণ্ডের জন্য এলাকাবাসী নিহতের দেবর কদর আলীকে দায়ী করেন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি তাদের বিরোধ একাধিকবার নিষ্পত্তি করে দিয়েছি। ধারণা করছি সে হয়তো হত্যা করে থাকতে পারে। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম শাহাবুদ্দিন শাহীন বলেন, দেবর তার ভাবিকে পারিবারিক বিরোধের জেরে হত্যা করেছে। সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর : ১২.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit