সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

বৈরী আবহাওয়ায় ইলিশ শূন্য ট্রলার, বিপাকে উপকূলের জেলেরা..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ..

বৈরী আবহাওয়ার কবলে পড়ে আবারও খালি হাতে ঘাটে ফিরছেন পটুয়াখালীর উপকূলের জেলেরা। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় চরম হতাশায় দিন কাটছে তাদের। লোকসানের ঘানি টানতে টানতে অনেকেই পেশা পরিবর্তনের কথাও ভাবছেন। জানা যায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ফলে দেশের অন্যতম মৎস্য বন্দর আলীপুর-মহিপুর এলাকার শত শত মাছ ধরার ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে। কুয়াকাটা উপকূলজুড়ে জেলেদের মধ্যে এখন শুধু হতাশা আর ক্ষতির হিসাব। জেলেরা জানান, মৌসুমের শুরুতে ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর টানা নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার কারণে ইলিশ ধরতে পারেননি তারা। সমুদ্র কিছুটা শান্ত হলেই ট্রলার নিয়ে ফিশিংয়ে নামেন, কিন্তু দু-একদিন না যেতেই আবহাওয়া খারাপ হয়ে আবার ফিরে আসতে হয়। এতে প্রতিটি ট্রলারের লাখ লাখ টাকা লোকসান গুণতে হচ্ছে মালিকদের। আলীপুর মৎস্য ব্যবসায়ী জাফর হাওলাদার বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গেলেই লঘুচাপ বা নিম্নচাপে আটকে যাচ্ছি। প্রতিবার ট্রলার পাঠাতে ২-৩ লাখ টাকা বাজার করতে হয়। বারবার খালি হাতে ফিরে এসে এখন পথে বসার উপক্রম।’ এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মাঝি একলাস গাজী বলেন, ‘সাগরে ঠিকমতো নামতেই পারছি না। বাজার করে গিয়ে দুইদিনের মধ্যে ফিরে আসতে হচ্ছে। লাভ তো দূরের কথা, ধারদেনা করতে হচ্ছে। এভাবে চললে পেশাই ছাড়তে হবে।’ মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান জানান, ‘ইলিশের দাম চড়া, কিন্তু জোগান নেই। ফলে আড়ৎ থেকে শুরু করে বিক্রেতা—সবাই ক্ষতিগ্রস্ত।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :১২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit