শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪২ Time View
সংগৃহীত ছবি..
অনলাইন নিউজ..
রাশিয়ায় প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবিমান নিখোঁজ হয়ে গেছে। দেশটির দূর প্রাচ্যের আমুর অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আন-২৪ মডেলের একটি বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটি সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন্সের বলে নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, “বিমানটি খোঁজার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্ধার ও অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে।”
তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসাবে যাত্রী সংখ্যা প্রায় ৪০ জন।
এদিকে বিমানটি নিখোঁজ হওয়ার পর বিমানবন্দর, উদ্ধারকারী দল ও সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষ বা কোনো সংকেত পাওয়া যায়নি।
আন-২৪ মডেলের এই ধরনের বিমান সাধারণত আঞ্চলিক রুটে ব্যবহার হয়, তবে এগুলোর নিরাপত্তা নিয়ে আগে থেকেও প্রশ্ন উঠেছে। বিশেষ করে দূরপ্রাচ্যের প্রত্যন্ত এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্বল ন্যাভিগেশন ব্যবস্থার কারণে বিমান চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।
অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৪ জুলাই ২০২৫/ বিকাল :৩.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit