শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

শান্ত ইসলাম নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

শান্ত ইসলাম নেত্রকোনা প্রতিনিধি :  নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. আবু বক্করকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জরীর আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম। মো. আবু বক্কর (৬২) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার চর এলাকার জাফর আলীর ছেলে। নিহত নারীর নাম রেজিয়া খাতুন (৩৮)।

তিনি মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামের বাসিন্দা। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবু বক্কর ও রেজিয়া খাতুন উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে আবু বক্কর মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামে রেজিয়ার বাড়িতে বসবাস শুরু করেন। তাঁদের দাম্পত্যজীবনে প্রায়ই কলহ লেগে থাকত। ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে আবু বক্কর রেজিয়াকে তাঁর পরনের শার্ট দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

পরে লাশটি ঘরের পাশে থাকা একটি খড়ের গাদায় লুকিয়ে তাঁর প্রথম স্ত্রীর গর্ভজাত ছেলেকে ফোন করে বিষয়টি জানান। পরদিন নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে আবু বক্করকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. নজরুল ইসলাম খান। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম বলেন, এ রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit