শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

সাজেকে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে গেছে কয়েকশো পর্যটক 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮০ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে খাগড়াছড়ির সাথে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেক সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরে। এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকে গেছে বলে জানা যায়। 
এছাড়াও সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকে গেছে। এতে নারী শিশু সহ চরম ভোগান্তিতে পড়ছে অসংখ্য মানুষ। সংবাদ পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন সড়কের ৩ টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরেছে সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পরেছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি তবে ভারী যন্ত্রপাতি ও বল্ডুজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারকে জানানো হয়েছে। 
খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের সাথে যোগাযোগ করা হলে সড়কটি তাদের আওতাভুক্ত নয় বলে জানিয়ে এটি ইসিবির সড়ক বলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে বলেন।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit