শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে তীব্র লড়াই, দু’জনের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫০ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ

সীমান্ত বিরোধের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছে। বৃহস্পতিবারের এ সংঘর্ষে থাইল্যান্ডের দুই বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছে আরো দুই থাই সেনা। খবর আল জাজিরার। দেশ দু’টির সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকায় দু’পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। প্রথমে হামলা শুরু করার জন্য দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে দোষারোপ করছে। থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, সীমান্তের বিতর্কিত অংশে কম্বোডিয়া প্রথমে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করে এবং গোলাগুলি শুরু করে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আত্মরক্ষায় পাল্টা জবাব দিয়েছে তাদের সেনাবাহিনী। সীমান্তের বিভিন্ন স্থানে এখনো সংঘর্ষ চলছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে সীমান্ত বিরোধ চলছে। চলমান উত্তেজনায় থাইল্যান্ড কম্বোডিয়ায় নিযুক্ত তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। অন্যদিকে কম্বোডিয়া থাইল্যান্ড থেকে তার কূটনীতিকদের প্রত্যাহার করেছে এবং সকল থাই কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এদিকে, থাইল্যান্ডের সশস্ত্র আক্রমণ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বিমান হামলাকে প্রতিবেশী দেশের সশস্ত্র আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। এরআগে, এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ায় বোমা হামলা চালায় থাইল্যান্ড। কম্বোডিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের সুরিন প্রদেশের একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, সীমান্তবর্তী ৮৬টি গ্রামের আনুমানিক ৪০ হাজার নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৪ জুলাই ২০২৫/ দুপুর :২.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit