সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মধ্যপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীঘর ভাংচুর আহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে একটি প্রভাবশালী মহল। এসময় বাধা দিতে গিয়ে নারী পুরুষ সহ ৬ব্যক্তি গুরুতর আহত হয়। গত সোমবার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া পাথর খনি সংলগ্ন পলিপাড়া গ্রামে এঘটনা ঘটে। এনিয়ে এলাকায় মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সুত্রে জানা যায়, মধ্যপাড়া পাথর খনি এলাকার পলিপাড়া গ্রামের ভুমিদস্যু ও প্রভাবশালী নাজমুল হক, হোসেন আলী ও তারে লোকজনের সাথে একই গ্রামের দিনমজুর আইয়ুব আলী গংয়ের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনারদিন সকাল সাড়ে ১০টায় আইয়ুব আলী ও তাদের লোকজন অংশিদারী সুত্রে পাওয়া জমিতে বাড়ীঘর নির্মাণ করতে যায়।

এসময় নাজমুল হক, হোসেন আলী, নুরুল ইসলাম সহ ২০-২২ লোকজন লাঠিসোডা, ধারালো ছুরি েিয় নিরহ আইয়ুব আলী ও তার লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতরা হলেন, জয়নাল হক, ময়নাল হক, আইয়ুব আলী, মোসাব্বর হোসেন, র্জিমা বেগম, ও জাহেদা বেগম। পরে গ্রামবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিতসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায়। এেিক গুরুরত আহতরা রমেক হাসপাতালে যাওয়ার প্রক্কালে প্রতিপক্ষরা সকলে মিলে আইয়ুব আলীপক্ষের ময়নাল হক ও জয়নাল হকের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে মর্মে অভিযোগ উঠেছে। এনিয়ে উভয়পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সেখানে বড় ধরনের সংঘর্ষ ও প্রাণহানীর আশংকা করছে সচেতন মহল।

এবিষয়ে গতকাল বুধবার ভুক্তভোগী আইয়ুব আলী সাংবাদিকরে বলেন, আমরা অংশিদার সুত্রে ভুমিদস্যু নাজমুল হক গংয়ের কাছে প্রায় ৬০ শতাংশ সম্পত্তির ভাগ পাব। তারা দীর্ঘদিন ধরে জমির ভাগ না েিয় লাঠির জোরে জমি খলপুর্বক চাষাবা করে আসছে। সোমবার সকালে আমরা আমারে প্রাপ্য জমির ভাগ চাইতে গেলে তারা (ভুমিদস্যুরা) সকলে মিলে লাঠিসোডা ও ধারালো অস্ত্র েিয় আমাদেরকে আঘাত করে রক্তাক্ত জখম করেছে। সেইসাথে তারা আমাদের বসত বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। এতে করে তারা আমাদের প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি। একটু সুস্থ হলেই মামলা দায়ের করব। অপরদিকে প্রতিপক্ষ নাজমুল হকের কাছে ওই ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। 

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit