বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী

বড়পুকুরিয়া কয়লা খনির ২৭৬ জন কর্মচারী স্থায়ী নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর আউট সোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ ২৭৬ জন কর্মচারী স্থায়ী নিয়োগের দাবীতে খনির প্রধান গেটে সংবাদ সম্মেলন করেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আউট সোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ এর ২৭৬ জন কর্মচারী স্থায়ী নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলণ করেন সংগঠনের সভাপতি মোঃ আশরাফুল আলম। তিনি সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি এবং কেপিআই এলাকা। ধাপে ধাপে কর্মকর্তা/ কর্মচারী নিয়োগ করা হয়। এই ধারাবাহিকতায় মাষ্টরোল, ক্যাজুয়েল হিসেবে কিছু শ্রমিক নিয়োগ প্রদান করেন ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত। এই শ্রমিকগুলোকে কয়েক বছর পর স্থায়ী নিয়োগের কথা দেওয়া হয়েছিল খনি কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু স্থায়ী নিয়োগ না দিয়ে আউট সোর্সিং এর মাধ্যমে আমাদেরকে বেতনভাতা দেওয়া শুরু করে। ১৯৯৯ হতে ২০২৫ সাল পর্যন্ত এই খাতে জনবলের মোট সংখ্যা ২৭৬ জন, এর মাঝে ২০০৮ ইং সালে কর্মচারী নিযোগ করা হলে ২০০৯ সালে আবার কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি ছাড়া হলেও ২০০৯- ২০২৫ইং সাল পর্যন্ত কোন জনবল নিয়োগ প্রদান করা হয় নি।

১৬ বছর স্টাফ নিয়োগ হয় নি। কর্মকর্তা চার বার নিয়োগ প্রদান করা হয়েছে। বর্তমান খনিতে ১৫৪ জন আর স্টাফ মাত্র ২২ জন। উল্লেখ করা ছিল ২৬৭৪ জন জনবল কাজ করবে এই খনিতে। ২০১৬ সালে কিছু কর্মকর্তা মোনগড়া নীতিমালা তৈরি করে ২৬৭৪ জনের পরিবর্তে ৯১২ জন করেন। তাদের প্রমোশন ও সুবিধা ভোগ করছে। খনিটি লাভজন প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। তারা খনির সব সুবিধা ভোগ করছে এবং তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে। আর ২৭৬ জন কর্মচারী স্থায়ী নিয়োগের দাবীতে ২০ বছর ধরে ঘানি টানছে। তাদের অনেকে জমিজমা এই খনিতে চলে যায়। তাদের কারও চাকুরী এখানে হয় নি। জ্বালানী মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে চাকুরী স্থায়ী করণের জন্য ডিও লেটার দেওয়া হয় এবং মহামান্য হাই কোর্টের রায় আনার পরেও ২৭৬ জন শ্রমিকদের কে স্থায়ী নিয়োগ দিচ্ছে না খনি কর্তৃপক্ষ।

তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, আমরা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে এই খনিতে ২০ বছর ধরে কাজ করে আসছি। তবুও আমাদের প্রতি খনি কর্তৃপক্ষ নেক দৃষ্টি দিচ্ছে না। আগামীতে আমাদের দাবী মেনে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার সাংবাদিককে বলেন, নিয়োগের বিষয়ে কিছু সরকারি বাধ্যবাধকতা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit