শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

‘এভাবে উন্নতি করতে থাকলে বিশ্বকাপেও ভালো করব’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক :  শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জেতায় দারুণ আনন্দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক। এভাবে এগিয়ে যেতে থাকলে ২০২৬ বিশ্বকাপেও অসাধারণ পারফর্ম করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা তার।

মাসখানেক আগেও পারফরম্যান্স তেমন ভালো ছিল না বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে টাইগাররা। তারপর পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে হারে ৩-০ ব্যবধানে।

শ্রীলঙ্কায় গিয়ে অবশ্য ভাগ্য পরিবর্তন হয় বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচটি হারলেও বাকি দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এবার পাকিস্তানের বিপক্ষে টানা দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করে রাজ্জাক বলেন, দলের সবার পারফরম্যান্স ভালো হয়েছে বলেই ম্যাচ জিতেছি। আলাদা করে কারো কথা বলার নাই। সবাই মিলে আসলে, এটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। বিশ্বকাপ অনেক পরের ব্যাপার। এর মধ্যে আমরা চাই দলকে সুন্দরভাবে তৈরি করতে। এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে আমাদের বাকি যেসব খেলা আছে, স্টেপ বাই স্টেপ যেন আগাতে পারি। নরমালভাবে আমরা যদি উন্নতি করতে থাকি, তাহলে বিশ্বকাপে আমাদের এমনিই ভালো হবে। আগে থেকে চিন্তা না করাই ভালো আরকি।’

আজকের দিন বিরতি দিয়ে পাকিস্তানের বিপক্ষে আবার বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit