শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটিতে মধ্যরাতে পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ জুয়ারি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে জুয়ারিদের বিরুদ্ধে পুলিশের চলমান সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে আরও ১০ জন জুয়ারিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের ব্যস্ততম বাস টার্মিনাল এলাকা থেকে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃৃতরা সকলেই রাঙামাটি শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একে একে ১০ জনকে হাতেনাতে আটক করা হয়, যারা ওই সময় প্রকাশ্যে জুয়ার আসরে উপস্থিত থেকে খেলায় মেতে ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন। 

উল্লেখ্য, এর আগের দিন সোমবার রাতে শহরের রিজার্ভ বাজারের সৈকত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও ১৩ জন জুয়ারিকে আটক করেছিল কোতয়ালী থানা পুলিশ। আটককৃত সেই জুয়ারিরা সকলেই জুরাছড়ি উপজেলার বাসিন্দা ছিলো।রাঙামাটির পর্যটনবান্ধব পরিবেশকে কলুষিত করে তুলছে একটি অসাধু চক্র, যারা দীর্ঘদিন ধরে হোটেল ও টার্মিনাল এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিল। পুলিশের এমন ধারাবাহিক অভিযানে শহরের সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে এবং এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/সকাল ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit