শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জাকের-মেহেদীর ব্যাটে বিপর্যয় কাটলেও বাড়ছে না রানরেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২২ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ১০ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৩ রান। শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে টাইগাররা। তানজিদ তামিমের জায়গায় নাঈম শেখ এদিন ওপেনিংয়ে পারভেজ ইমনের সঙ্গী হয়েছেন। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাঈম। ৭ বলে ৩ রান করে ফিরেছেন ফাহিম আশরাফের করা দ্বিতীয় ওভারেই। স্কুপ করতে গিয়ে মোহাম্মদ হারিসের হাতে ধরা পড়েন তিনি।


পঞ্চম ওভারে অধিনায়ক লিটন দাসও বিদায় নেন। সালমান মির্জার ওভারের প্রথম বলেই ডিপ মিড উইকেটে হাসান নেওয়াজের হাতে ধরা পরেন লিটন। ৯ বলে করেছেন ৮ রান।
সেই ওভারেই রানআউটে বিদায় নেন তাওহীদ হৃদয়। আগা সালমানের ডিরেক্ট থ্রোয়ে বিদায়ের আগে রানের খাতাও খুলতে পারেননি হদয়। আগের ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে জয় এনে দেয়া ইমনও ব্যর্থ আজ। ষষ্ঠ ওভারে বিদায় নেয়ার আগে ১৪ বলে করেছেন ১৩ রান। আহমেদ দানিয়েলের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিকার হয়েছেন এই বাঁহাতি ওপেনার।

২৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে কক্ষপথে ফেরাতে লড়ছেন জাকের ও শেখ মেহেদী। পঞ্চম উইকেট জুটিতে এখন পর্যন্ত যোগ করেছেন ৩৫ রান। বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে ৬৩ রান। ১৮ বলে ১৩ রান জাকেরের। ২১ বলে ২৩ রান করেছেন মেহেদী। 

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৫,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit