বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি

দিনাজপুরে বনবিভাগ রোপন করছে নিষিদ্ধ আকাশমনির চারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৪৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরে বিরামপুরে খোদ বনবিভাগই রোপন করছে নিষিদ্ধ আকাশমনি গাছের চারা। উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছে। দিনাজপুর বনবিভাগের অধীন চরকাই রেঞ্জে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর এবং জোতবানী ইউনিয়নের কচুয়া মির্জাপুরে বনে সরেজমিনে গিয়ে দেখা গেছে কিছুদিন থেকে বনবিভাগ বনায়নের জন্য হাজার হাজার আকাশমনির চারা রোপন করছে। বিষয়টি নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সরকার আকাশমিন এবং ইউক্যালিপটাস গাছে চারা রোপন উৎপাদন এবং বিক্রয় নিষিদ্ধ করেছে। অথচ খোদ সরকারের লোক হয়ে বনবিভাগ কিভাবে নিষিদ্ধ গাছের চারা রোপন করছে ? গত সোমবার সচেতন এলাকাবাসী কাছ থেকে অভিযোগ পেয়ে সরেজমিনে দুর্গাপুরে বনবিভাগ কর্তৃক আকাশমনির চারা রোপনের সময় গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হয়।

এরপর কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় কে অবহিত করা হলে তিনি একজন উপসহকারি কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পাঠান। এ সময় বনবিভাগের লোকজন কিছু আকাশমনির লাগানো চারা উপড়ে ফেলেন। এ বিষয়ে চরকাই রেঞ্জের দায়িত্বরত বিট কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, আপনারা যত খুশি নিউজ করেন। রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, বনে ঢুকতে হলে এবং রেঞ্জ কার্যালয়ে যেতে হলে বনবিভাগের অনুমতি নিতে হয়। আপনারা অনুমতি ছাড়া বনে গিয়েছেন। পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র রক্ষায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপন, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ মে ২০২৫ইং তারিখে সরকার প্রজ্ঞাপন জারি করে। 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit