বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী

বোচাগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে সার বিক্রি ও মজুদ রাখার দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ জুলাই) উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক বিক্রয় কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় এবং থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহেশাইল বাজারের সার বিক্রেতা মো. ওমর ফারুক বাবুলকে ১০ হাজার, একই এলাকার মো. রবিউল ইসলামকে ৫ হাজার এবং সেতাবগঞ্জ উপজেলা রোডের মেসার্স মোল্লা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা বলেন, “বর্তমানে কৃষকদের মধ্যে সারের চাহিদা বেশি। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সার বিক্রি করছেন। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit