বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

আশুলিয়ায় বিএনপির ওয়ার্ড কমিটি বিলুপ্তের দাবীতে সংবাদ সম্মেলন 

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় ধামসোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন। 
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে কোন দলের নেতারা যদি জিয়া পরিবারকে নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেন তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে এবং তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 
অন্যদিকে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সদ্য ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির যে পকেট কমিটি দেওয়া হয়েছে। আমরা কেউই জানি না। যাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে তারা ভাইটাল কোন পদে নেই এবং তারা বিগত বছরে আওয়ামী লীগের সাথে লিয়াযো মেইনটেইন করে চলেছে। এই কমিটিতে যারা আছে তারা অযোগ্য। যারা দীর্ঘ ১৭ বছর ধরে দলের জন্য হামলা, মামলা ও কারাবরণ হয়েছেন, তাদেরকে কমিটিতে রাখা হবে না এমনতো হতে পরে না। তাই ২৪ ঘন্টার মধ্যে এই পকেট কমিটি বিলুপ্ত করে পূনরায়দ
যোগ্যদের নিয়ে কমিটি দেওয়া হোক। 
এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক কাশেম, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জাকির পাঠান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন ও ছাত্রদল নেতা নাইম খান সহ অন্যান্য নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit