শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ঈদের পর ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে বড় অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫০ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এখন ক্যামেরায় ধরা পড়ছে। এসব প্রমাণের ভিত্তিতেই সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আধুনিক এআই ক্যামেরা ও ডিজিটাল সিগন্যাল ব্যবস্থার ফলে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের মধ্যে শৃঙ্খলা বাড়তে শুরু করেছে। সিগন্যাল মানা, স্টপ লাইনে গাড়ি থামানোসহ ট্রাফিক নিয়ম এখন অনেকটাই অনুসরণ করছেন তারা।

তবে এর বিপরীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল পুরো ব্যবস্থাকে বারবার অস্থিতিশীল করে তুলছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বিশেষ করে কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় দেখা যাচ্ছে, লাল বাতি অমান্য করে এসব যান চলাচল করছে, উল্টো পথে প্রবেশ করছে এবং সড়কের মধ্যেই যাত্রী ওঠানামা করাচ্ছে। এতে মুহূর্তেই যানজট তৈরি হচ্ছে এবং স্বাভাবিক ট্রাফিক প্রবাহ ব্যাহত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীর সড়কে এআই ক্যামেরাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ে জাগো নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। ডিএমপি সদরদপ্তরে তার কার্যালয়ে এ সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়।

আনিছুর রহমান: আগে আমরা ট্রাফিকের বেশিরভাগ কার্যক্রম ম্যানুয়ালি করতাম। ম্যানুয়ালি মানুষের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেখান থেকে এআই বেজড প্রসিকিউশনে এলাম। এখন যে কেউ সিগন্যাল অমান্য করতে পারেন, উল্টোপথেও যেতে পারেন, কিন্তু আপনি সবগুলোর প্রমাণ রেখে যাচ্ছেন, যা ধরা পড়ছে ক্যামেরায়। সেই প্রমাণ ধরেই মামলা দেওয়া হচ্ছে।

তবে দিনশেষে মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই- কাউকে খুঁজে বের করা, কাউকে বাড়ি থেকে নিয়ে আসা, কারও বিরুদ্ধে ওয়ারেন্ট পাঠানো কিংবা কাউকে প্রসিকিউশন করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য সুস্পষ্ট- মানুষ যেন নিজ থেকেই ট্রাফিক শৃঙ্খলা মেনে চলে, সড়কে যেন শৃঙ্খলা আসে। দয়া করে নিয়ম মানুন, আগের চেয়ে অনেক কম সময়ে এবং অনেক নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো।

আনিছুর রহমান: কে কোন গাড়িতে চলাচল করছেন সেটা দেখার সুযোগ নেই। এআই ক্যামেরায় যেগুলো মামলা হচ্ছে তার মধ্যে সরকারি গাড়িও রয়েছে। কারণ নিয়ম ভাঙলে সবার বিরুদ্ধে শাস্তি এক। আগে দামি গাড়ি দেখলে ট্রাফিক পুলিশ সদস্যরা ভয় পেতেন। কিন্তু এআই ক্যামেরা আসার পর দামি গাড়ি আর কম দামি গাড়ি দেখার সুযোগ নেই। আপনি যেই হোন না কেন, নিয়ম ভাঙলেই ট্রাফিক আইনে মামলা।

ঈদের পর নম্বর প্লেট নিয়ে বড় অভিযান চালানো হবে। গাড়ির নম্বর প্লেট অবশ্যই ঠিক করতে হবে। নম্বর প্লেটে কোনো সমস্যা থাকলে বিআরটিএ থেকে সংশোধন করেই সড়কে নামবেন, নাহলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/বিপুল/২৭.০৫.২০২৬/রাত ৮.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit