সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি সর্বশেষ তথ্যের বরাতে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ জুন আঘাত হানা এই দুর্যোগে আহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। নিখোঁজ ও গৃহহীনদের উদ্ধারে এখনো দেশি-বিদেশি কয়েক হাজার উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছেন।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সরকারের সর্বশেষ আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেছেন। তিনি জানান, জোড়া ভূমিকম্পের এই দুর্যোগে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন মানুষ আহত হয়েছেন। তবে উদ্ধারকর্মীদের তৎপরতায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভূমিকম্পের পর থেকে গৃহহীন ও ক্ষতিগ্রস্ত ১ লাখ ২০ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সরকারি সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১০৮টি অস্থায়ী পুনর্বাসন ক্যাম্পে ১৯ হাজার ৫৮৩ জন মানুষ আশ্রয় নিয়েছে। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন মানুষ কোনো রকম আবাসন ছাড়াই চরম সংকটে দিন কাটাচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে ভেনেজুয়েলার ৮৫৬টি বহুতল ভবন ও স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে মাটিতে মিশে গেছে। মূল ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২২২ বারেরও বেশি আফটারশক রেকর্ড করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৬,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit