সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রবিবার থেকে চালানো এ হামলার পরিধি আগের তুলনায় আরও বিস্তৃত। এবার হামলার প্রভাব পড়েছে কাতারেও, যে দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও বেসামরিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে রবিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।

রয়টার্সকে দেওয়া সংক্ষিপ্ত এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা ওদের ওপর তীব্র আঘাত হানছি।”

এদিকে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নতুন করে শুরু হওয়া এই সংঘাত গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মুখে ফেলেছে। ওই চুক্তির লক্ষ্য ছিল ৬০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং সংঘাতের অবসান ঘটানো।

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি যুদ্ধবিরতিকে কার্যত শেষ হয়ে গেছে বলে মনে করেন। তবে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলেও জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা অভিযানের পর থেকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের পাল্টা হামলা এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স

 

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৬,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit