সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৬ সালেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য জার্মানিতে স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে দেশটি। তবে এ তালিকায় বাংলাদেশের নাম নেই। ফলে বাংলাদেশি নাগরিকদের আগের মতোই ভিসা নিয়েই জার্মানিতে যেতে হবে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত জার্মানিতে অবস্থান করতে পারবেন। এ সময় তারা পর্যটন, ব্যবসায়িক বৈঠক, পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ বা অন্যান্য স্বল্পমেয়াদি কাজে দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে এই সুবিধা শুধুমাত্র স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে জার্মানিতে চাকরি বা কোনো ধরনের কর্মসংস্থানের অনুমতি পাওয়া যাবে না। 

ভিসামুক্ত তালিকায় জার্মানির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ইসরায়েল।

এছাড়া তালিকায় রয়েছে আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, বাহামাস, বার্বাডোস, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনাই, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকা, এল সালভাদর, জর্জিয়া, গ্রেনাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, কিরিবাতি, কসোভো, ম্যাকাও, মালয়েশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মলদোভা, মোনাকো, মন্টিনিগ্রো, উত্তর ম্যাসিডোনিয়া, নিকারাগুয়া, পালাউ, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সার্বিয়া, সেশেলস, সলোমন দ্বীপপুঞ্জ, তাইওয়ান, তিমোর-লেস্তে, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, ইউক্রেন, উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি এবং ভেনেজুয়েলা।

অন্যদিকে, বাংলাদেশ এই তালিকায় না থাকায় দেশটির নাগরিকদের জার্মানিতে ভ্রমণের জন্য আগের মতোই সংশ্লিষ্ট ধরনের শেনজেন ভিসা গ্রহণ করতে হবে।

তথ্য সূত্র – গালফ নিউজ।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৬,/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit