শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

তদন্ত শেষ হওয়ার আগেই পাইলটকে দায়ী করায় ক্ষোভ ভারতের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্য পাইলটদের দায়ী করে প্রতিবেদন প্রকাশ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতের পাইলটদের সংগঠন ‘দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস’ (এফআইপি) এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে এবং এ বিষয়ে সংবাদমাধ্যম দুটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে।

এফআইপির প্রেসিডেন্ট ক্যাপ্টেন সিএস রণধাওয়া শনিবার এক বিবৃতিতে জানান, “তদন্ত এখনো শেষ হয়নি। অথচ ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স যাচাই-বাছাই ছাড়াই ককপিটের কথোপকথনের ভিত্তিতে মৃত পাইলটদের দায়ী করেছে। এটি শুধু সংবাদিকতার অবমাননা নয়, মৃতদের পরিবারের প্রতিও চরম সংবেদনশীলতার অভাব।”

সংগঠনের মতে, ওই প্রতিবেদন শুধু বিভ্রান্তিকরই নয়, বরং পুরো পাইলট সমাজের ওপর একধরনের মানসিক চাপ তৈরি করছে এবং তাদের মনোবলেও আঘাত করছে।

১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ওই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ২৬০ জন। বিষয়টি তদন্ত করছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। ব্যুরোর মতে, এখনো পর্যন্ত পাইলটদের কোনো ত্রুটির প্রমাণ মেলেনি।

এফআইপির দাবি, ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স অনুমানের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে শুধু ভুল করেনি, বরং তা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের সাংবাদিকতা মৃতদের অসম্মান এবং তাদের পরিবারের প্রতি অবজ্ঞার নামান্তর।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)–ও ঘটনাটির প্রেক্ষিতে সংবাদমাধ্যমগুলোর ‘অনুমাননির্ভর’ আচরণের সমালোচনা করেছে। সংস্থাটির চেয়ারপার্সন জেনিফার হোমেন্ডি বলেন, “এ রকম জটিল ও গুরুত্বপূর্ণ দুর্ঘটনার তদন্ত সময়সাপেক্ষ। তদন্ত শেষ হওয়ার আগেই দায় নির্ধারণ অনভিপ্রেত।”

এনটিএসবির অবস্থানকে স্বাগত জানিয়েছে এফআইপি। ক্যাপ্টেন রণধাওয়া বলেন, “আমরা কৃতজ্ঞ যে এনটিএসবি এই অবৈজ্ঞানিক প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে পশ্চিমা সংবাদমাধ্যমে ভারতীয় পাইলটদের ঘিরে গড়ে ওঠা বিভ্রান্তি দূর হবে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সংবাদমাধ্যম দুটি প্রকাশ্যে ক্ষমা না চায়, তবে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit