শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

লস অ্যাঞ্জেলেসে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ে ঢুকে গেল, আহত ৩০

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

শহরের ইস্ট হলিউড এলাকায় স্থানীয় সময় শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস অগ্নিনির্বাপণ বিভাগ (এলএফডি) এ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত ক রেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি টাকো ট্রাক বা ভ্রাম্যমাণ খাবারের গাড়িতে ধাক্কা দেন। এরপর গাড়িটি পাশের একটি নৈশক্লাবের বাইরে থাকা লোকজনের ওপর উঠে যায়।

লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপণ বিভাগের জনসংযোগ কর্মকর্তা অ্যাডাম ভ্যান গার্পেন বলেন, পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এলএপিডির (লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের) সঙ্গে যৌথভাবে ব্যাপক পরিসরে তদন্ত চালানো হবে।

তিনি আরও জানান, গাড়িটি একটি টাকো ট্রাক ও ভ্যালে স্ট্যান্ডে (গাড়ি রাখার স্থানে) ধাক্কা দেওয়ার পর নৈশক্লাবের বাইরে অপেক্ষমাণ মানুষের একটি সারিতে আঘাত করে। অপেক্ষমাণ মানুষের বেশির ভাগই ছিলেন নারী।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দুইটার দিকে  ইস্ট হলিউডের সান্তা মনিকা বুলেভার্ডে এ ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত মানুষের একজন গাড়ি চালককে গুলি করে আহত করেন। সন্দেহজনক বন্দুকধারী পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চলছে। তবে চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা গাড়ি দিয়ে আঘাত করার আগে না পরে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

এলএপিডির কর্মকর্তা লিলিয়ান কারানজা বলেন, তাকে (চালককে) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। কিন্তু, তাকে সহজে ছেড়ে দেওয়া হচ্ছে না। তিনি লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের হেফাজতে রয়েছেন। আমরা এখন তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ ও প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার মতো অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছি। সূত্র: সিএনএনবিবিসিসিবিএস নিউজ

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit