শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

পাহাড়ে সমস্যা রয়েছে বলেই পার্বত্য চুক্তির বাস্তবায়ন বিলম্ব হচ্ছে; পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের সময়ে এটাই প্রথম সভা। শনিবার সাড়ে দশটা থেকে শুরু হয়ে এই সভায় দুপুর পর্যন্ত চলে। সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, সমস্যা সমাধানের প্রথম বিষয় হলো সমস্যা যে আছে সেটা স্বীকার করে নেওয়া।

পার্বত্য চট্টগ্রামে এখনো বিভিন্ন সমস্যা বিরাজমান রয়েছে বলেই এতো পুরোনো একটি চুক্তির এখনো সবটুকু বাস্তবায়ন হয়নি। তবে এটাতো আমাদের প্রথম সভা; এই সভার মাধ্যমে আমরা অনেক কিছুই শিখেছি এবং ছোট খাটো বিষয়গুলোকে আমরা চেষ্ঠা করেছি চিহ্নিত করতে যেগুলোকে আমরা সহজেই বাস্তবায়ন করতে। কি কি সমস্যার কারনে চুক্তি বাস্তবায়ন বিলম্ব হচ্ছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সমস্যা চিহ্নিত করার কোনো প্রয়োজন নাই আমরা সকলেই জানি অত্রাঞ্চলে কি কি সমস্যা বিরাজমান আছে। সুতরাং সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়; সে বিষয়ে আমরা সকলেই আস্থা অর্জনের চেষ্ঠা করছি। এদিকে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও চুক্তি সম্পাদনকারি জেএসএস এর সভাপতি সন্তু লারমার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই প্রথম বৈঠকটি আন্তরিকতাপূর্ন এবং ফলপ্রসূ হয়েছে।

রাঙামাটির ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেষ্টহাউসে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সু-প্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্ত লারমা, চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা এবং আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সামছুল হক এ সভায় অংশগ্রহণ করেছেন বলে জানাগেছে।

 

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit