শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ভারি বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ায় ৪ মৃত্যু, সরিয়ে নেওয়া হল ১৩০০ জনকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় টানা মুষলধারে বৃষ্টিতে চারজন নিহত হয়েছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১,৩০০ জনেরও বেশি মানুষকে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১৮ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজনের বয়স ৮০-র বেশি। এদের একজন বাড়ির বেইজমেন্ট থেকে বৃষ্টির পানি সরানোর চেষ্টা করছিলেন বলে ধারণা কর্তৃপক্ষের। গাড়ির ওপর একটি দেয়াল ধসে পড়ার ঘটনায় তৃতীয় ব্যক্তি চাপা পড়ে মারা যান। মারা যাওয়ার কিছুক্ষণ আগে তিনি তার স্ত্রীকে ফোন দিয়ে গাড়িটি ‘ভেসে যাচ্ছে’ বলে জানিয়েছিলেন। চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।

গোয়াংজু শহরের এক ক্যাফে মালিক কিম হা-মিন বলেন, “আমি বুঝতেই পারছিলাম না, এমন কিছু কীভাবে সম্ভব!” তিনি জানান, জীবনে প্রথমবার এত ভারী বৃষ্টির মুখোমুখি হয়েছেন।

এই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কোরিয়ার সরকার আবহাওয়া-সংক্রান্ত দুর্যোগ সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।

দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর সিওসানে মাত্র ১২ ঘণ্টায় ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, যা আবহাওয়া অফিস ‘শতাব্দীর একটি ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, গাড়ি ও বাড়িঘর পানিতে ডুবে আছে, আর আসবাবপত্র ভেসে বেড়াচ্ছে।

গোয়াংজুর বাসিন্দা ২৬ বছর বয়সী কিম বলেন, “আমার আশেপাশে কোনো নদী বা খাল নেই, তাই এখানে কখনো বন্যা হয়নি। এবার এত ভয় পেয়েছি!” তাঁর ক্যাফেটিও ডুবে যাওয়ায় তা বন্ধ রাখতে হয়েছে। তিনি জানান, “আমি পানি সরিয়েছি, কিন্তু নর্দমার গন্ধ এতটাই বাজে যে দোকান খোলা সম্ভব নয়।”

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit