সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

উত্তর জনপদের সাংবাদিকতার পথিকৃৎ মমিনুল ইসলাম মঞ্জু আর নেই

রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪০ Time View
রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি : উত্তরাঞ্চলের সাংবাদিকতার পথিকৃৎ কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সহ একাধিক গ্রন্থের রচয়িতা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এখন টিভির প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু (৭০) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন।
তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুস সহ নানা রোগে ভুগছিলেন। তাঁর নামাজে জানাজা আজ ১৭ জুলাই ‘২৫ রোজ বৃহস্পতিবার বাদ আছর কুড়িগ্রাম শহরের নিজ বাসভবন সংলগ্ন মুন্সীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং ৫.৪৫মিনিটে কুড়িগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে তাঁর স্ত্রী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিন পুত্র সহ গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লখ্য, মমিনুল ইসলাম মঞ্জু ১৯৭২সালে রিভার ভিউ উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। একই কলেজ থেকে বিএ পাস করেন। মমিনুল ইসলাম মঞ্জু ভাই ১৯৭৪ সালে দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে কুড়িগ্রামে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে থানা আনসার এ্যাডজুডেন্ট হিসেবে বেশ কয়েক বছর কর্মরত থাকার পর পুনরায় সাংবাদিকতায় ফিরে  আসেন।

তিনি মৃত্যুর আগ পর্যন্ত এখন টিভিতে কর্মরত ছিলেন। তিনি মুক্তকন্ঠ, ইটিভি, সমকাল, সময় টিভি সহ অনেক পত্রিকায় কাজ করেছেন। তাছাড়া কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সহ অনেক গ্রন্থের রচয়িতা। তাকে তথ্যের ভাণ্ডার বলা হতো। তার পিতা অ্যাডভোকেট আব্দুল করিম একজন ভাষা সৈনিক।

কিউএনবি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit