শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ইসরায়েলি হামলায় সিরিয়ার সেনা সদর দফতরে বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদর দফতরের প্রবেশদ্বারে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এই ঘোষণার কিছু সময় আগেই দামেস্ক শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরেও হামলা চালাচ্ছে। এই শহরটি প্রধানত ড্রুজ জনগোষ্ঠীর বসবাস এলাকা।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলি ড্রোনের হামলায় সুয়েইদা শহরে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
এই হামলাগুলো মঙ্গলবার ঘোষিত এক অস্ত্রবিরতির পর ঘটছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত। ইসরায়েল অতীতেও সিরিয়ার অভ্যন্তরে ইরান-সমর্থিত গোষ্ঠী এবং সিরীয় সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হামলাগুলো তাদের নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য হুমকি প্রতিহত করার অংশ হিসেবে চালানো হয়েছে।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত সিরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit