মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

কচুরিপানায় মিলল নিখোঁজ শিশু আবরারের লাশ, দুই কিশোরী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮০ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বেলপুকুরিয়া থানাধীন আগলা গ্রামে কচুরিপানা থেকে নিখোঁজ ছয় বছর বয়সী শিশু মোঃ আবরারের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবরার ডা. শওকত শরীফের ছেলে।জানা গেছে, আজ (১৫ জুলাই ) মঙ্গলবার বিকাল থেকে আবরার নিখোঁজ ছিল। একই গ্রামের সেলিম নাদিয়া (১২) ও মাইনুলের সাদিয়া (১৩) আবরারকে খেলার জন্য ডেকে নিয়ে যায়।
এরপর থেকেই আবরার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে সাদিয়া ও নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে আবরারকে কচুরিপানার ভিতরে পাওয়া যাবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাত ৯:৩০ মিনিটে মজাহারের বাড়ির পেছনের কচুরিপানার ভিতর  থেকে আবরারের লাশ উদ্ধার করে।এ বিষয়ে বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সুমন কাদরী জানান এ ঘটনায় আমরা ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit