মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সিলেট সেক্টরের আওতাধীন ৪৮ বিজিবির সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপির সদস্যরা সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে জব্দ করা ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে— শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, বিদেশি মদ ও বিয়ার। এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক এক বিবৃতিতে জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানার, জব্দ মালামালের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit