শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

কিংস্টন টেস্টে যত রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : ২৭ 

কিংস্টনে সোমবার (১৪ জুলাই) ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ রানে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডকে মাত্র ২৬ রানে অল আউট করেছিলো ইংল্যান্ড। যা টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় রান।

৮৭ 
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে মাত্র ১৪.৩ ওভারে। বল হিসাব করতে গেলে তা মাত্র ৮৭। যা টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২.৩ ওভার অর্থাৎ ৬৫ বলে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।



টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো দলের এক ইনিংসে সাত ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। এর আগে ছয়জনের শূন্য রানে আউটের ঘটনা ঘটেছে ৯ বার।

১৫
কিংস্টনে টেস্ট ক্রিকেটের সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট নেয়ার রেকর্ডটি গড়েছেন মিচেল স্টার্ক। স্টার্ক মাত্র ১৫ বলে ৫ উইকেট তুলে নেন। এর আগে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেয়ার রেকর্ডটি ছিল তিনজনের দখলে। আর্নি টোশ্যাক (১৯৪৭), স্টুয়ার্ট ব্রড (২০১৫) ও স্কট বোল্যান্ড (২০২১) মাত্র ১৯ বলে ৫ উইকেট নিয়েছিলেন।

১৯০৬২ 
টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নিতে মিচেল স্টার্কের লেগেছে ১৯০৬২টি বল। এটি বলের হিসেবে দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে কম বলে ৪০০ উইকেট নেয়ার রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইনের। ৪০০ উইকেট নিতে তিনি করেছেন ১৬৬৩৪টি বল।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit