শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে মৃত্যু ১১১ জনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : বর্ষা মৌসুমের ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত পাকিস্তানে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

এনডিএমএ-এর তথ্য অনুযায়ী, গত ২৬ জুন থেকে গতকাল ১৪ জুলাইয়ের মাঝে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাবে। এ পর্যন্ত ওই প্রদেশটিতে মারা গেছেন ৪০ জন।

একই সময়ে খাইবার পাখতুনখোয়া, সিন্ধু, বালুচিস্তান প্রদেশে মৃতের সংখ্যা যথাক্রমে ৩৭, ১৭ ও ১৬ জন। এই বৃষ্টিতে পাকিস্তান-শাসিত কাশ্মীরেও একজনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত মৃতদের মাঝে ৫৩ জন শিশু এবং ১৯ জন নারী রয়েছেন।

এদিকে, দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ১৫ জুলাই থেকে আগামী ১৭ জুলাইয়ের মাঝে ভারী বৃষ্টির কারণে চিত্রাল, দির, সোয়াত, শাংলা, মানসেহরা, ম্যুরি গালিয়াত, কোহিস্তান, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে নদী ও জলাধারগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

এ সময় কিছু কিছু অঞ্চলে ভূমিধস হওয়ার শঙ্কার কথাও জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit