শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটিতে অপহৃত ব্যবসায়ীর বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার,স্ত্রীসহ ঘাতক গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৩ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম থেকে অপহরনের আটদিন পর আজ (১৫ জুলাই) মঙ্গলবার সকালে পোলট্রি ব্যবসায়ী মোঃ মামুনের(২৫) বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। কাউখালীর মাঝের পাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় দ্বিখন্ডিত এ লাশ উদ্ধার করা হয়।সুগারমিল আদর্শগ্রাম এলাকার আলী আহম্মেদের একমাত্র সন্তান মোঃ মামুন। এর আগে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত মামুনের সাবেক কর্মচারী মুল ঘাতক মোঃ কামরুল ইসলামকে (৩০) লক্ষীপুর জেলার ভবানিগঞ্জ থেকে গ্রেফতার করে কাউখালী থানা পুলিশ। এছাড়াও এ হত্যাকান্ডের সাথে জড়িত ঘাতকের স্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। অপরহণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করা হলেও মুক্তিপন দেয়ার আগেই নিজের সাবেক কর্মচারীর হাতে নৃশৃংসভাবে খুন হলেন পোলট্রি ব্যবসায়ী মামুন। এ ঘটনায় পুরো এলাকায় স্থানীয়দের মধ্যে শোক, ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রাম এলাকার পোলট্রি ব্যবসায়ী মোঃ মামুন(৩৫) গত ৭ জুলাই বিকেল থেকে নিখোঁজ হয়। ৭ জুলাই রাতেই স্ত্রীকে ফোন করে মামুন তার ব্যাংকের ২টি চেক চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট বাজার এলাকার জনৈক ব্যক্তির কাছে পৌছে দিতে বলে। স্ত্রীকে জানায় ঝামেলায় আছে চিন্ত না করতে। কিন্তু ঘাতকরা ঐদিন রাতেই চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে তাকে অজ্ঞান করে হত্যা করে। তার পর থেকে পরিবারের কারো সাথে আর যোগাযোগ হয়নি মামুনের।

৮ জুলাই মামুনের স্ত্রীর ফোনে মামুনের নম্বর থেকে ফোন করে জানানো হয় অপহরণ করা হয়েছে মামুনকে। মুক্তিপন হিসেবে দিতে হবে ১০ লক্ষ টাকা। একইদিনে কাউখালী থানায় মামুনের স্ত্রী নিখোঁজ ডায়েরী করে । স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয় চেক গ্রহন করা আনোয়ার (২০) নামের এক ব্যক্তিকে। আনোয়ারকে আটকের পর উঠে আসে অপহরনের সাথে জড়িত মামুনেরই সাবেক কর্মচারী কামরুলের নাম। মামুনের স্ত্রী জানায় ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে ফোন করেন কামরুল। কামরুল একই ইউনিয়নের ডাব্বুনিয়া এলাকার সেলিম সওদাগরের ছেলে। স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট বাজার এলাকায় ৬তলা আবাসিক ফ্ল্যাটে।

কাউখালী থানায় মামুনের স্ত্রী জিডি করার পর নড়েচরে বসে কাউখালী থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় কামরুলের সন্ধানে নামে। পরে গত সোমবার লক্ষীপুর জেলার ভবানীগঞ্জ থেকে এক বন্ধুর বাড়ী থেকে ঘাতক কামরুলকে গ্রেফতার করে কাউখালী থানায় নিয়ে আসলে মামুনের অপহরনসহ মামুন কোথায় তার সন্ধ্যান পায় পুলিশ।কামরুলের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার(১৫ জুলাই) সকালে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় বস্তাবন্দি অবস্থায় মাটিতে পুতে রাখা অবস্থায় মামুনের লাশ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ। পুলিশ হেফাজতে ঘাতক কামরুল জানায়, মামুনকে রানীরহাট এলাকায় তার ভাড়া বাসায় স্ত্রীসহ চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে ফেলে। পরে তাকে হত্যা করে লাশ দ্বিখন্ডিত করে স্ত্রীসহ বস্তায় করে কাউখালী উপজেলার মাঝের পাড়া এলাকায় এসে তার ফুফা শশুরের বাড়ীর পাশে লাশ মাটিতে পুতে রেখে পালিয়ে যায়।  

কামরুলের স্বীকারোক্তি মোতাবেক এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী সাথী আক্তার(১৯)কে ও গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন নিহত মামুনের সাবেক কর্মচারী ছিলো ঘাতক কামরুল। কিন্তু কর্মচারী থাকলেও সম্প্রতি তারা দুজনে মিলে শেয়ারে ব্যবসা করছিলেন। ধারনা করা হচ্ছে ব্যবসায়ীক দ্বন্দের কারনে এ নৃশৃংস এ হত্যাকান্ড ঘটিয়েছে।সুগারমিল আদর্শ গ্রাম এলাকার আলী আহম্মেদের একমাত্র সন্তান মোঃ মামুন। মামুনের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে বলে জানা যায়। এর মধ্যে তিন ও আট বছর বয়সি ছেলে এবং নয়মাস বয়সি মেয়ে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, এ ব্যাপারে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতক কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এ হত্যাকান্ডের সাথে কারা কারা জড়িত আছে সকলকে খুজে বের করা হবে। তিনি আরো জানিয়েছেন ইতিমধ্যে চেক গ্রহন করা আনোয়ার (২০)কে গ্রেফতার করে রাঙ্গামাটির আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হযেছে।রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) নাদিরা নুর, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম,কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit