শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ভারি বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত বিভিন্ন দেশ, পাকিস্তানে মৃত বেড়ে ১০৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১২ জুলাই) স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সারাগোসা প্রদেশে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয় একাধিক এলাকা। রাস্তা ও আন্ডারপাসে পানি জমে গেলে মোতায়েন করা হয় সেনাবাহিনীর জরুরি দুর্যোগ মোকাবিলা ইউনিট। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, কাতালোনিয়া ও ভ্যালেন্সিয়ার ক্যাস্তেয়নসহ অন্তত ৮টি প্রদেশে বন্যার ঝুঁকি রয়েছে। কাতালোনিয়ায় স্থানীয় ট্রেন পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। মোবাইল বার্তায় জনগণকে সতর্ক করে সরকার।

একইদিনে চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ১৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় জিয়ামেনে, যা ছয় দশকের মধ্যে সর্বোচ্চ। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোমর সমান পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বন্ধ রাখা হয় একাধিক ট্রেন চলাচল। পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
এদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শতাব্দীর ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন টেক্সাসের কৃষকরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কৃষিকাজে ব্যবহৃত বহু ট্রাক্টর নদীতে ভেসে গেছে, বিপুল পরিমাণ গবাদি পশুর মৃত্যু হয়েছে এ বন্যায়। টেক্সাসের হিল কান্ট্রিতে রোববার (১৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত বন্যা সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা।

 

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit