শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

পৈশাচিক সহিংসতার বিরুদ্ধে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : “লাশের উপর নৃত্য” এবং “পায়ের রগ কেটে হত্যা” এই বর্বর ও অমানবিক ঘটনার বিরুদ্ধে ‘নো টলারেন্স’ নীতি ঘোষনার দাবিতে বিভিন্ন সংঠনের ছাত্রনেতা ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলটি বনরূপা বাজার থেকে শুরু হয়ে কোর্ট বিল্ডিং হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন: “খুন, চাঁদাবাজি আর নয়!” সকল হত্যাকাণ্ডের বিচার চাই!” বর্বরতার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ইমাম হোছাইন ইমু, কৃষি ইনস্টিটিউটের মোঃ জালাল উদ্দীন, রেড জুলাই সংগঠনের সাদিয়া ইসলাম সায়েদা, এনসিপির জাকির হোসেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, রাবিপ্রবির ছাত্রনেতা নুরুল আলম প্রমুখ।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, “আমরা আজ রাজপথে নেমেছি ন্যায়বিচারের দাবিতে। যারা নিরীহ মানুষকে খুন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পায়ের রগ কেটে হত্যা এটা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই নৃশংসতার মূল কারণ। আমরা এই চক্রের বিচারের দাবিতে নো টলারেন্স ঘোষণা করছি।” বক্তারা বলেন, “আমরা বারবার দেখেছি খুনিদের বিচারের দাবিতে আন্দোলন করতে হয়। এটা রাষ্ট্রের ব্যর্থতা। যদি রাষ্ট্র সঠিক সময়ে ব্যবস্থা নিতো, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। খুন, চাঁদাবাজি, ধর্ষণএসব অন্যায়ের বিরুদ্ধে ছাত্রসমাজ চুপ করে থাকবে না।” নারীর অধিকার, মানুষের অধিকার; সবই আজ প্রশ্নবিদ্ধ।

যে রাষ্ট্রে খুনের বিচার হয় না, সেই রাষ্ট্রে নিরাপত্তার নিশ্চয়তা থাকে না। আমাদের পক্ষ থেকে আমরা এই নৃশংসতার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত থামব না।” দেশের মাটিতে এমন বর্বরতা আমাদের গর্বের জায়গাকে কলঙ্কিত করছে। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি—এই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, “আমরা এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবাদ ছড়িয়ে দিতে চাই। কেউই আইনের ঊর্ধ্বে নয়। ইন্টেরিয়ম সরকারের কাছে দাবি বিশেষ ক্ষমতায়নের মাধ্যমে যৌথবাহীকে চাঁদাবাজ দখলবাজদের জিরু টলারেন্স এ নিয়ে আসা। এই সকল হত্যাকাণ্ডের প্রতিটি অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনুন।

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit