শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রাঙামাটিতে পথসভা-লিফলেট বিতরণ

আলমগীর মানিক, রাঙামাটি
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮০ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙমাটিতে পথসভা ও লিফলেট প্রচারণা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শনিবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে শহরের বনরূপা বাজারে পথসভা শেষে দূর-দূরান্ত থেকে সাপ্তাহিক হাটে আসা পাহাড়ি বাঙ্গালীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও অ্যাড: সাইফুল ইসলাম পনির, উপদেষ্টা রফিক আহমেদ, সদর উপজেলার সভাপতি মজিবুল হক, নানিয়ারচর বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, জেলা ছাত্রদলের সম্পাদক আলী আকবর সুমন, শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুল, সম্পাদক সালেহা আক্তার, জেলা যুবদলের সহ-সভাপতি শাহ আলম, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস শাকুর জাবেদ, পাবলিক কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল আলম তানিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাহুল চাকমাসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাড: দীপেন দেওয়ান বলেন- বিলম্বিত হওয়ার সুযোগ নেই, আমরা এখনো বিশ্বাস করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। নির্বাচন হলে আমরা একটা সুষ্ঠু সরকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে, সবক্ষেত্রে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। শেখ হাসিনার আমলে রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গিয়েছে, এই রাষ্ট্র মেরামতের প্রয়োজন। এরই ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১দফা ঘোষণা করেছেন। সুতরাং আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ৩১দফা বাস্তবায়নের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো।

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/বিকাল  ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit