বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এ বছর ও উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩৪ কোটি ৮৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা সভাকক্ষে পৌরসভার প্রশাসক ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এ বাজেট অধিবেশন শুরু হয়। প্রশ্ন পর্ব শেষে পৌর প্রশাসক মোঃ মারুফ হাসান বলেন, বাজেটের সমপরিমাণ টাকা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনকল্যাণে ব্যায় করা হবে। এই বাজেট বাস্তবায়নে আমি সেতাবগঞ্জ পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করার পাশাপাশি পৌরবাসীর প্রতি নিয়মিত পৌরকর পরিশোধ করার জন্য আহবান জানাচ্ছি।

এসময় বোচাগঞ্জ থানার (ওসি) হাসান জাহিদ সরকার, উপজেলা প্রকৌশলী হুমায়ুন করি, উজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, নির্বাহী প্রকৌশলী ভরত পাল, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার, পৌর স্যানেটারী ইন্সপেক্টর ছন্দা, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলমসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit