শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

বৃষ্টিতে ভিজে তারেক রহমানের উপহার নিয়ে ঋতুপর্নার অসুস্থ মাকে দেখতে গেলেন রিজভী

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবরে তার গ্রামের বাড়িতে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৯ জুলাই) সকালে বৃষ্টি, দূর্গম পাহাড়ি পথে কাদাপানির ছড়া মাড়িয়ে ঋতুপর্ণার বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম মগাছড়ি গ্রামে সফরসঙ্গীদের নিয়ে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির এই নেতা। মগাছড়ি গ্রামে পৌঁছে রুহুল কবির রিজভী ঋতুপর্ণার মা ভুজোপতি চাকমার সঙ্গে কথা বলেন। তিনি তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ভুজোপতি চাকমার কাছে। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ পক্ষ থেকে ১ লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে ১ লাখ টাকা দেওয়া হয় ভুজোপতি চাকমাকে। প্রতি মাসে কেমোথেরাপি দেওয়ার জন্য মাসে ৩০ হাজার টাকা করে ‘আমরা বিএনপি পরিবার’ থেকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। ঋতুপর্ণা চাকমা মা ভুজোপতি চাকমা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইতোমধ্যে তিনি তিনটি কেমো নিয়েছেন। প্রতি ২১ দিন অন্তর অন্তর তাকে চট্টগ্রাম নিয়ে কেমোথেরাপি দিতে হচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, “জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এই খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে আজ সকালে মগাছড়ি গ্রামে তার বাড়িতে আসি। ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি। তাকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।”

এদিকে, বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকারের সমালোচনা করে গ্রামের সড়ক নিয়ে কেন্দ্রীয় বিএনপির অন্যতম এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, তার প্রমাণ তো আজকে আমরা এখানে এসে দেখতেই পেলাম। তিনি বলেন, একটা-দুইটা পদ্মা সেতু করলেই উন্নয়ন উন্নয়ন বলে বুলি আওড়ানো হতো।

এতোদিন আমাদেরকে যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, সেটি যে ভাওতাজি আর প্রতারনা ছিলো তার প্রমান ঋতুপর্ণার এই গ্রামের বাড়িতে এসে নিজ চোখে দেখেই বুঝতে পারলাম। পাহাড়ি এই এলাকায় উন্নয়নের কোনো ছৌয়া-ই লাগেনি! না আছে কোনো রাস্তা-ঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। এরাতো আর বাংলাদেশের বাইরের কেউ না। শুধু দুয়েকটা পদ্মাসেতু আর ফ্লাইওভার দেখিয়ে গত ফ্যাসিষ্ট সরকার মানুষের সাথে যেভাবে প্রতারনা করেছে আজ সেটা প্রমাণিত।

ঋতুপর্না অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রকে ধারণ করে গোটা দেশকে আলোকিত করেছে মন্তব্য করে রিজভী বলেন বিগত ফ্যাসিষ্টের আমলে শোষণ, জুলুম নির্যাতনের মাধ্যমে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্ঠা করা হয়েছিলো; সেই অবস্থা থেকে উত্তরন ঘটিয়ে উম্মোচিত করে প্রতিভাগুলোকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার কোনো ব্যবস্থা আমরা এখনো দেখছিনা।

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা//০৯ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit