শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

আরও এক ফিলিস্তিনি ফুটবলারকে হত্যা করল ইসরাইল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : গাজায় ইসরাইলি বর্বরতা যেন থামছেই না। নিয়মিত ড্রোন হামলায় লাশের মিছিল ক্রমেই বড় হচ্ছে গাজায়। সে মিছিলে এবার যোগ দিলেন ফিলিস্তিনের ফুটবলার মুহান্নাদ আল-লিলি। বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের ফুটবল ফেডারেশন। ফিলিস্তিনের জাতীয় ফুটবল সংস্থা পিএফএর বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে বিষয়টি। ইসরাইলি বিমান হামলায় আহত ফিলিস্তিনি ফুটবলার মুহান্নাদ আল-লিলি বৃহস্পতিবার মারা গেছেন।

মধ্য গাজার মাজাজি শরণার্থী শিবিরে নিজ বাড়িতে ছিলেন তিনি। সোমবারের এক হামলায় গুরুতর আহত হন মুহান্নাদ। পিএফএর তথ্য অনুযায়ী, একটি ড্রোন তার তৃতীয় তলার শোবার ঘরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তার মাথায় গুরুতর আঘাত ও রক্তক্ষরণ হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুহান্নাদ আল-লিলি গাজা ছাড়ার চেষ্টা করেছিলেন। কারণ, তার স্ত্রী ইসরাইলের গাজায় হামলার আগে কাজের জন্য নরওয়ে গিয়েছিলেন। কিন্তু নিরাপদে গাজা ছাড়তে না পারায় তিনি নিজের সদ্যোজাত ছেলের মুখ দেখার সুযোগ পাননি। তার সন্তান যুদ্ধ চলাকালে বিদেশে জন্ম নেয়। মুহান্নাদ তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন খাদামাত আল-মাজাজি ক্লাবে।

তিনি জুনিয়র দলে খেলে বড় হয়ে ২০১৬/২০১৭ মৌসুমে সিনিয়র দলকে প্যালেস্টাইন প্রিমিয়ার লিগে উন্নীত করেন। পরে তিনি শাবাব জাবালিয়া দলে যোগ দেন এবং ২০১৮/২০১৯ মৌসুমে দলকে রানার্সআপ করতে সাহায্য করেন। পরবর্তীতে গাজা স্পোর্টস ক্লাবে খেললেও হাঁটুর গুরুতর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান। এরপর নিজের পুরনো ক্লাব খাদামাত আল-মাজাজিতে ফিরে আসেন। পিএফএর তথ্যমতে, মুহান্নাদের মৃত্যুর মধ্য দিয়ে ইসরাইলি হামলায় শহীদ ফিলিস্তিনি ফুটবলারের সংখ্যা বেড়ে ২৬৫-এ পৌঁছেছে।

 

 

কিউএনবি/আয়শা//০৪ জুলাই ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit