শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বিতর্কিত সাবেক তিন নির্বাচন কমিশনারের ফাঁসির দাবীতে উলিপুরে বিএনপির বিক্ষোভ

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৭ Time View

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিতর্কিত সাবেক তিন নির্বাচন কমিশনারের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়। এ সময় সাবেক তিন নির্বাচন কমিশনারের প্রতিকৃতিতে জুতার মালা পড়িয়ে প্রতিবাদ করা হয়।  

পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, যুগ্ম আহবায়ক এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, মহিলা দলের নেত্রী রিনা বেগম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।

এ সময় বক্তারা সাবেক তিন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মেদ, নুরুল হুদা ও হাবিবুল আউয়াল এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।  তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে এই তিন নির্বাচন কমিশনার দেশের মানুষের ভোটাধিকার বঞ্চিত করে বিতকির্ত ও এক তরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনাকে দানবে পরিনত করেছিল।

ওই তিন নির্বাচনের নির্বাচন কমিশনের সকল সদস্যসহ মাঠ পর্যায়ে যারা প্রহসনের নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের সকলের বিচার দাবী করেন।

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /রাত ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit