শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

 ফুলবাড়ীতে জেলা পরিষদের ডাক বাংলোয় যাওয়ার রাস্তাটির বেহার অবস্থা, মেরামতের কোন উদ্যোগ নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার সরকারি কলেজের পিছনে জেলা পরিষদের ডাক বাংলো অবস্থিত। ডাক বাংলোয় যাওয়ার রাস্তাটি মেরামত না করায় এক যুগ ধরে পড়ে রয়েছে। রাস্তাটির উপরের কার্পেটিং উঠে গিয়ে ইট-খোয়া বের হয়ে গেছে। তার পার্শ্বে রয়েছে শহীদ মিনারটি। দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামত না করায় নষ্ট হয়ে গেছে। এছাড়া একমাত্র জেলা পরিষদের ডাক বাংলোয় যাওয়ার একটি রাস্তা। পূর্ব দিকে জেলা পরিষদ ডাক বাংলোর বিশাল গেইট থাকলেও সেই দিক দিয়ে রাস্তা করার পরিকল্পনা থাকলেও সেই দিক দিয়ে কোন রাস্তা অদ্যবধি আজ পর্যন্ত জেলা পরিষদ নির্মাণ করেননি। এতে সরকারি বেসরকারি কর্মকর্তারা এই ভাঙ্গা রাস্তা দিয়ে ডাক বাংলোটিতে যাতায়াত করছেন।

সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেন। মূল রাস্তা না থাকায় ডাক বাংলো যাওয়া কষ্টসাধ্য। যে রাস্তাটি দিয়ে ডাক বাংলোয় যাতায়াত করা হচ্ছে। সেই রাস্তাটি সরকারি কলেজের বলে দাবি করেন। পার্শ্বে রয়েছে জেলা পরিষদের জায়গা। কবে নাগাদ জেলা পরিষদের রাস্তাটি নির্মাণ হবে তার কোন সঠিক তথ্য কেউ দিতে পারে না। তবে জেলা পরিষদের উচিৎ হবে এই ডাক বাংলোর পূর্ব দিকে স্থায়ী রাস্তা নির্মাণের পরিকল্পনা করা। তা না হলে জেলা পরিষদের ডাক বাংলোটি বছরের পর বছর এভাবেই পড়ে থাকবে। এ ব্যাপারে ফুলবাড়ীর বিভিন্ন রাজনৈতিক মহল, সুধিজন, সাংবাদিক ও ব্যবসায়ী মহল দ্রুত মূল রাস্তা নির্মাণের জন্য জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit