শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৩ Time View

ডেস্ক নিউজ : ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় রবিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন সময় আকাশসীমা বন্ধ রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র দফতর নাগরিকদের পরামর্শ দিয়েছে, তারা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জেনে নেন। সিএনএনে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যেন তারা ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।
  
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র।
 
এদিকে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে আবারও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন-ইরান যদি ‘আবার মহান’ হতে না পারে, তাহলে কেন সেই শাসনব্যবস্থা বদলানো হবে না?
 
রবিবার ট্রাম্প লিখেছেন, ‘শাসন পরিবর্তন শব্দটা রাজনৈতিকভাবে সঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করে তুলতে না পারে- তাহলে পরিবর্তন আসবে না কেন???’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘MIGA!!!’-অর্থাৎ ‘Make Iran Great Again’। তার বিখ্যাত স্লোগান ‘Make America Great Again’ বা MAGA-র অনুসরণে এই নতুন সংক্ষিপ্ত রূপ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit