মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ক্লাব বিশ্বকাপে দাপট দেখাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে ব্রাজিলের ক্লাবগুলো। এবারের আসরে ব্রাজিলের চারটি ক্লাব–পালমেইরাস, বোতাফাগো, ফ্লুমিনেন্স ও ফ্লামেঙ্গো অংশ নিয়েছে। এই চারটি ক্লাবই নিজ নিজ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ফ্লামেঙ্গো এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। বাকি তিনটি দলও ভালোভাবেই নকআউটে ওঠার লড়াইয়ে টিকে আছে।

গ্রুপ ‘এ’র শীর্ষে থাকা পালমেইরাসের সংগ্রহ ৪ পয়েন্ট। এই গ্রুপেই আছে লিওনেল মেসির ইন্টার মায়ামিও। মেসির দলেরও সংগ্রহ ৪ পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে আছে তারা। এই গ্রুপের প্রতিটি দলের সামনেই এখনও নকআউট পর্বের দরজা খোলা আছে। মঙ্গলবার (২৪ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পালমেইরাস ও ইন্টার মায়ামি। এই ম্যাচে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে। আর ড্র হলে দুই দলই পাবে পরের রাউন্ডের টিকিট। সে ক্ষেত্রে ব্রাজিলের ক্লাবটিই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

এই ম্যাচে হেরে গেলেও নকআউট পর্বে ওঠার সুযোগ থাকবে। সে জন্য পোর্তো ও আল আহলির মধ্যকার গ্রুপের অন্য ম্যাচটা ড্র হতে হবে অথবা জয়ী দলকে ন্যুনতম ব্যবধানে জয় পেতে হবে। গ্রুপ ‘বি’র শীর্ষে আছে ব্রাজিলের আরেক ক্লাব বোতাফাগো। প্রথম দুই রাউন্ডেই জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। প্রথম ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে হারানোরর পর দ্বিতীয় ম্যাচে ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাজিলের ক্লাবটি।

তবে, ৬ পয়েন্ট নিয়েও নকআউট পর্বে খেলা নিশ্চিত নয় বোতাফাগোর। সে জন্য শেষ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিদেনপক্ষে ড্র করতে হবে তাদের। হারলেও সুযোগ থাকবে। তবে সেক্ষত্রে হয় মাদ্রিদের দলটির কাছে ন্যুনতম ব্যবধানে হারা লাগবে অথবা সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে পিএসজিকে জয়বঞ্চিত থাকা লাগবে।

গ্রুপ ‘ডি’তে থাকা আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো এরই মধ্যে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে ফেলিপে লুইসের দল।  ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। ইএস তিউনিসের বিপক্ষে জয় দিয়ে শুরু করার পর তারা হারিয়েছে কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন চেলসিকেও। শেষ ম্যাচে এলএএফসির বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেবে ফ্লামেঙ্গো।

ব্রাজিলের আরেক দল ফ্লুমিনেন্সও নিজ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র এবং কোরিয়ান ক্লয়াব উলসানকে হারিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাজিলের অন্যতম সফল ক্লাবটি। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে ডর্টমুন্ড। ফ্লুমিনেন্স শেষ ম্যাচে মামেলদি সানডাউনসের বিপক্ষে ড্র করলেই নকআউট পর্বে জায়গা পাবে। ক্লাব বিশ্বকাপের আগের আসরগুলোতেও ভালো রেকর্ড ব্রাজিলের ক্লাবগুলোর। ব্রাজিলের তিন ক্লাব এখন পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে। কোরিন্থিয়াস দুইবার, ইন্টারন্যাসিওনাল ও সাও পাওলো একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit