বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নাগরিকত্ব পরিবর্তন করায় কটাক্ষ, যা বললেন আদনান সামি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে মানুষটার নাম বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল, তিনি হলেন আদনান সামি। এক সময় পাকিস্তানের বাসিন্দা হলেও কেন তিনি যুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে কথা বললেন, কেন তিনি পাকিস্তানে ফিরে আসছেন না, এই বিষয়ে বারবার গায়ককে কটাক্ষ করা হয়। যদিও সমস্ত কটাক্ষের সঠিক জবাব দিতেও দেখা যায় আদনানকে।

জানা গেছে, ২০১৫ সাল থেকে আদনান সামি একজন ভারতীয় নাগরিক। দীর্ঘদিন দেশটিতে থাকার সুবাদে তিনি ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন এবং তারপর থেকে আর তিনি কোনওদিন পাকিস্তানে ফিরে যাননি। পাকিস্তানের ফিরে না গেলেও পাকিস্তানের কথা উঠলেই বারবার উঠে আসে আদনান প্রসঙ্গ। সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে আদনান সামি এই পুরো ব্যাপারটিকে বেশ মজার ছলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, পাকিস্তানিরা যে রোগে আক্রান্ত, সেটি আসলে প্রাক্তন প্রেমিক সিনড্রোম। এই রোগের নিরাময় সম্ভব নয়।

আদনান আরও বলেন, ‘ধরুন আপনার প্রাক্তন প্রেমিক রয়েছেন, তিনি জানেন তিনি আপনাকে পাবেন না। আপনাকে না পেলেও আপনাকে অন্য কারো সঙ্গে দেখতে পেলেই তিনি রেগে যাবেন। আসলে ব্যাপারটা হল যেহেতু তিনি আপনাকে পাননি, তাই আপনাকে অন্য কারও হতে দেখলে রাগ হয় তার। এটাই হলো ভালোবাসা।’

তিনি বলেন, ‘বহু মানুষ আছেন যারা প্রতিনিয়ত নিজেদের নাগরিকত্ব পরিবর্তন করছেন, কিন্তু বারবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে আমাকেই। এই কটাক্ষের কারণ একমাত্র ভালবাসা। এটাই হল প্রাক্তন প্রেমিক-প্রেমিকা সিনড্রোম। এর থেকে বের হওয়ার উপায় নেই তাদের।’

নিজের নাগরিকত্ব পরিবর্তন প্রসঙ্গে আদনান বলেন, ‘প্রায় ৪০ বছর সঙ্গীত পরিবেশনা করার পরেও সেখানকার সরকারের থেকে কোনও পুরস্কার বা স্বীকৃতি পাইনি আমি। সেই সময় বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল আমাকে। তবে পাকিস্তানে এখনও আমার অনেক অনুরাগী আছেন, যারা আমার গান শুনতে ভীষণ ভালোবাসেন।’

সবশেষে গায়ক বলেন, ‘আমার সমস্যা সেখানকার মানুষদের নিয়ে ছিল না, আমার সমস্যা ছিল সরকারের সঙ্গে। একটি সরকার যেভাবে আমার সঙ্গে আচরণ করেছিল সেটাই আমার আসল সমস্যা ছিল। তবে আমি একজন শিল্পী, যারা আমাকে ভালোবাসবে তাদের আমি অবশ্যই ভালোবাসবো।’

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit