বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

বোচাগঞ্জে ওসির অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষাভ মিছিল

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৭ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী ঘটনার এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার ও থানা ওসি হাসান জাহিদ সরকারের অপসারণের দাবীতে বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এর ব্যানারে স্থানীয় চৌ-রাস্তায় মানববন্ধন ও ঝাড়– মিছিল করা হয়েছে।১৬ জুন সোমবার সকাল ১১টায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সন্ত্রাসী ঘটনায় গুরতর আহত শাহরিয়ার শিশির এর পিতা সাবেক কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ মোজাহারুল ইসরাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রেদওয়ানুল কারীম রাবিদ, পৌর বিএনপির উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, উপজেলা ছাত্রদলের আহবয়াক রিয়াদ হাসান চৌধুরী, এমরুল রেজা, মাসুদ খাঁন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্রী প্রিতী আক্তার নিশি, সাবেক কাউন্সিলর মোঃ মামুন প্রমুখ।

বক্তারা বলেন, বোচাগঞ্জের মাটিতে একের পর এক সন্ত্রসী ঘটনা ঘটছে কিন্তু বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকার সেই সন্ত্রসীদের বিরুদ্ধে মামলা গ্রহন করে না। কারন ঐ সন্ত্রাসীরা হলেন তথাকথিত সমন্বয়ক ফয়লাল মোস্তাকের ক্যাডার বাহিনী। তিনি মামলার বাদীকে চিহ্নিত সন্ত্রাসীর নাম বাদ দিয়ে মামলা করতে বাধ্য করেন। তার পরও এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার করছে না। বক্তারা আরো বলেন, বোচাগঞ্জের মাটিতে আর কোন সন্ত্রাসী বা ঘুষ খোর ওসিকে জায়গা দেওয়া হবে না। তারা অবিলম্বে ঘুষখোর ওসি হাসান জাহিদের অপসারন ও কিশোর গ্যাংয়ের সকল সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit