রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
নিজেদের ‘বিশাল অস্ত্রাগার’ দেখে না চীন, বেইজিংকে ধুয়ে দিল টোকিও ব্যর্থতার পর সিনিয়র ব্যাটসম্যানদের ছাঁটাই করছে মুম্বাই ইন্ডিয়ান্স অভিষেকের ওপর হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী লেবাননের বৃহত্তম শহর ‘দখলে’ নিচ্ছে ইসরাইল

চ্যাম্পিয়ন দ. আফ্রিকার পাশাপাশি মৌসুম শেষে কত প্রাইজমানি পেলো বাংলাদেশসহ বাকিরা?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : লর্ডসে মেগা ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আসর শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেয়া ৯ দলের সবাই পেয়েছে মোটা অঙ্কের প্রাইজমানি। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা পুরস্কার হিসেবে পেয়েছে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা।

এবারের মৌসুমের রানার্সআপ অস্ট্রেলিয়া পেয়েছে ২.১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকার বেশি। আসরে তৃতীয় স্থানে থেকে শেষ করা ভারত পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার বা ১৭ কোটি ৫১ লাখ টাকার মত।

চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে ১২ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৯ লাখ ৬০ হাজার ডলার। ষষ্ঠ স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লাখ ৪০ হাজার ডলার। তালিকায় সপ্তম স্থানে থেকে এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা।

এছাড়া , অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে ৬ লাখ এবং ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। উল্লেখ্য, আগামী ১৭ জুন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই টেস্ট দিয়েই শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৫, /রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit