রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নিজেদের ‘বিশাল অস্ত্রাগার’ দেখে না চীন, বেইজিংকে ধুয়ে দিল টোকিও ব্যর্থতার পর সিনিয়র ব্যাটসম্যানদের ছাঁটাই করছে মুম্বাই ইন্ডিয়ান্স অভিষেকের ওপর হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী লেবাননের বৃহত্তম শহর ‘দখলে’ নিচ্ছে ইসরাইল

সেই ‘টাইমড আউট’ এখনো তাড়া করে ম্যাথুসকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ৯ ম্যাচ খেলে মাত্র ২ জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই বিশ্বকাপে বাংলাদেশের এমন একটি ঘটনা ঘটিয়ে বসেছিল, যা ক্রিকেট ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সেবার প্রথমবারের মতো কোনো ক্রিকেটারকে ‘টাইমড আউট-এর ফাঁদে ফেলেছিল বাংলাদেশ।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করতে বিশ্বকাপের সেরা আট দলের মধ্যে থাকতে হতো। লিগ পর্বের শেষদিকে তাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনেকটা বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়। জয়ের প্রবল আকাঙ্ক্ষা থেকেই সে ম্যাচে সুযোগ বুঝে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে দেয় বাংলাদেশ।

ব্যাটিংয়ের জন্য ক্রিজে যাওয়ার পর সাবেক লঙ্কান অধিনায়ক বুঝতে পারেন তার হেলমেটের স্ট্র্যাপ ভাঙা। তাই তিনি নতুন হেলমেট আনাচ্ছিলেন। তবে ক্রিজে আসার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাটিং স্টান্স না নেওয়ায় সাকিব আল হাসান টাইম আউটের আবেদন করেন, যা আম্পায়াররা মেনে নেন।

মাঠে তৎক্ষণাৎ সে আউট হয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন ম্যাথুস। সে ঘটনার পর প্রায় বছর দেড়েক পেরিয়ে গেলেও এখনো তার রাগ ও হতাশা কমেনি। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথুস বলেন, ‘আমি তখন খুব রেগে গিয়েছিলাম এবং হতাশও হয়েছিলাম। কারণ আমি কোনো ভুল করিনি। খেলার পর যখন ভিডিওটা ম্যাচ রেফারি ও আম্পায়ারদের দেখাই, তখন তারা বিষয়টি বুঝতে পারেন এবং আমাকে দুঃখপ্রকাশ করেন।’

‘ওটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। আমি অনুভব করেছিলাম, আমাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছিল। জানি না তারা কেন ওইভাবে আচরণ করেছিল। আমি নিশ্চিত, আমি দুই মিনিটের সময়সীমা অতিক্রম করিনি। আর এটা পরিষ্কার ছিল যে হেলমেটটা মাঠে প্রবেশ করার পরই ভেঙে যায়, আগে নয়। তাই আমার রেগে যাওয়াটা ন্যায্য ছিল’-যোগ করেন এই লঙ্কান তারকা।

রোববার (১৫ জুন) বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সে দলে জায়গা হয়েছে ম্যাথুসের। তাই আবারও ক্রিকেট মাঠে বাংলাদেশের সঙ্গে দেখা হচ্ছে তার। টাইমড আউটের রাগ আর ক্ষোভ তাকে ভালো করার বাড়তি রসদ জোগায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৫, /রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit