বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

বোচাগঞ্জে সন্ত্রাসী ঘটনায় সেনা বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১১৫ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট ম্যাচ চলাকালে শাহরিয়ার শিশির (২৪) নামে এক যুবকের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত শিশির স্থানীয় বিএনপি নেতা ও প্রাক্তন কাউন্সিলর আসাদুজ্জামানের পুত্র। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের চতুর্থ দিন, মাঠে বসে খেলা দেখছিলেন শিশির। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করেন শিশিরের বাবা আসাদুজ্জামান। উক্ত মামলায় মোঃ সারভেজ (২৫)পিতা মোঃ নওসাদ আলী সাং রেল কলোনীপাড়া কে প্রধান আসামী করে মোট ৮ জনের নামে মামলা করা হয়।

মামলার ভিত্তিতে ১১ জুন বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর সেনা ক্যাম্প ২৮ বীর এর ক্যাপ্টেন তানজিদ আহমেদ এর নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা আসামিদের বাড়িতে অভিযান চালান। এ অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র, চাপাতি ও লোহার পাইপ উদ্ধার করা হয়। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ বলেন, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে। পাশাপাশি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

ক্যাপশনঃ বোচাগঞ্জে দিনাজপুর সেনা ক্যাম্প ২৮ বীর এর ক্যাপ্টেন তানজিদ আহমেদ এর নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র, চাপাতি ও লোহার পাইপ উদ্ধার করা হয়।

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৫, /রাত ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit