মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

কোরবানির হাটে গিয়ে হারিয়ে যান মেহজাবীন, জানালেন নিজেই

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ছোটবেলার সেই স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী। জানান, লুকিয়ে লুকিয়ে হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন তিনি। মেহজাবীন বলেন, ‘ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এ বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলায় কোরবানি উপলক্ষ্যে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত। কোরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে আমার। বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার হাট দেখার খুব ইচ্ছা হলো। চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করলাম।’

এরপর তিনি বলেন, ‘ভাইয়েরা আমাকে নিতে রাজি হলো না। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেলি। ভয়ে হাটে বসে কি কান্না।’অভিনেত্রীর ভাষায়, ‘একসময় ভাইদের খুঁজেও পাই। এসব স্মৃতি মনে পড়লে একা একাই এখন হাসি, আবার সেসব দিনের কথা মনে হলে আনন্দও লাগে। যা এখন আর পাই না। সেই আনন্দ আর নেই।’

সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’। শুধু তাই নয়, সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই ‘প্রিয় মালতী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এদিন মঞ্চে উঠে জোড়া পুরস্কার হাতে পেয়ে স্বামীকে মিস করেছেন অভিনেত্রী। কারণ; নির্মাতা আদনান আল রাজীব ছিলেন নিজের সিনেমা ‘আলী’র প্রদর্শনী নিয়ে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। স্বামীকে মিস করলেও পুরস্কার হাতে নিয়ে মেহজাবীন বলেছিলেন, বিয়ের পর তার ভাগ্য খুলে গেছে। 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৫, /বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit