বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

তাজউদ্দীন থেকে সালেহউদ্দিন, দেশের ৫৪ বাজেটে কার প্রস্তাব কত?

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের ৫৪তম বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ (সোমবার, ২ জুন) পেশ হতে যাওয়া বাজেটের সম্ভাব্য আকার সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। পতিত আওয়ামী সরকারের সবশেষ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে এবার সাত হাজার কোটি টাকা কম ধরা হয়েছে। এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনে জাতীয় সংসদ না থাকায় বিটিভিতে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি দেশের ১৪তম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট দিচ্ছেন আজ। এর আগে আরও ১৩ জন জাতির সামনে বাজেট উপস্থান করেছেন। সালেহউদ্দিন আহমেদ এবারই প্রথম বাজেট পেশ করবেন।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবছরই বাজেটের আকার বাড়লেও এবার প্রথা ভেঙে বাজেটের আকার কমেছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় নতুন আগামী অর্থবছরের জন্য ৭ হাজার কোটি টাকা কমের বাজেটে দেওয়া হয়েছে। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাজেট।

প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান নীতি ও প্রণোদনা অব্যাহত রাখতে হবে
এর আগের ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী জাতির সামনে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলেন। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বাজেট। অবশ্য দেশের জন্য সব থেকে বড় বাজেট দেওয়ার কিছুদিন পরেই ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি ভারতের অবস্থান করছেন। আর সরকার পতনের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান দেশের জন্য সব থেকে বড় বাজেট উপস্থান করা আবুল হাসান মাহমুদ আলী। বর্তমানে তিনি পলাতকই রয়েছেন।

এদিকে, জাতির সামনে সব থেকে বেশিবার জাতীয় বাজেট তুলে ধরেছেন আবুল মাল আবদুল মুহিত এবং এম সাইফুর রহমান। এই দুজনই ১২ বার করে জাতির সামনে বাজেট পেশ করেছেন।

প্রায়ত অর্থমন্ত্রী মুহিত প্রথম ১৯৮২-৮৩ অর্থবছরে ৪ হাজার ৮৫৪ কোটি টাকার বাজেট দেন। এরপর ১৯৮৩-৮৪ অর্থবছরে ৬ হাজার ৫৬ কোটি টাকা, ২০০৯-১০ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা, ২০২১০-১১ অর্থবছরে ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট দেন মুহিত।

অপরদিকে এম সাইফুর রহমান প্রথম বাজেট দেন ১৯৮০-৮১ অর্থবছরে। ওই অর্থবছরে তিনি ৪ হাজার ২২৭ কোটি টাকার বাজেট দেন। এরপর ১৯৮১-৮২ অর্থবছরে ৪ হাজার ৭৮৮ কোটি টাকা, ১৯৯১-৯২ অর্থবছরে ১৬ হাজার ৩৭৩ কোটি টাকা, ১৯৯২-৯৩ ১৮ হাজার ২৮৬ কোটি টাকা, ১৯৯৩-৯৪ অর্থবছরে ১৯ হাজার ৯৫২ কোটি টাকা, ১৯৯৪-৯৫ অর্থবছরে ২১ হাজার ৭৩৩ কোটি টাকা, ১৯৯৫-৯৬ ২৪ হাজার ৭০৭ কোটি টাকা, ২০০২-০৩ অর্থবছরে ৪৪ হাজার ৮৫৪ কোটি টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ৫১ হাজার ৯৮০ কোটি টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ৫৭ হাজার ২৪৮ কোটি টাকা, ২০০৫-০৬ অর্থবছরে ৬৪ হাজার ৩৮৩ কোটি টাকা এবং ২০০৬-০৭ অর্থবছরে ৬৯ হাজার ৭৪০ কোটি টাকার বাজেট দেন এম সাইফুর রহমান।

বাংলাদেশের প্রথম বাজেট দেন তাজউদ্দীন আহমেদ। তিনি ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য ৭১৯ কোটি টাকার বাজেট দেন। এরপর ১৯৭৩-৭৪ অর্থবছরে ৮২০ কোটি টাকা ও ১৯৭৪-৭৫ অর্থবছরে ৯৯৫ কোটি টাকার বাজেট দেন তাজউদ্দীন আহমেদ।

এরপর ড. আজিজুর রহমান ১৯৭৫-৭৬ অর্থবছরের জন্য ১ হাজার ৫৪৯ কোটি টাকার বাজেট দেন। মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৬-১৯৭৭ অর্থবছরে ১ হাজার ৯০৮ কোটি টাকা, ১৯৭৭-৭৮ অর্থবছরে ২ হাজার ৯৭ কোটি টাকা এবং ১৯৭৮-৭৯ অর্থবছরে ২ হাজার ৪৯৮ কোটি টাকার বাজেট দেন। ড. এম এন হুদা ১৯৭৯-৮০ অর্থবছরে ৩ হাজার ৩১৭ কোটি টাকার বাজেট দেন।

এম সায়েদুজ্জামান ১৯৮৪-৮৫ অর্থবছরে ৬ হাজার ৯৩৩ কোটি টাকা, ১৯৮৫-৮৬ অর্থবছরে ৭ হাজার ২৬৮ কোটি টাকা, ১৯৮৬-৮৭ অর্থবছরে ৯ হাজার ১১২ কোটি টাকা ও ১৯৮৭-৮৮ অর্থবছরে ১০ হাজার ৩০০ কোটি টাকার বাজেট দেন।

মেজর জেনারেল এম এ মুনিম ১৯৮৮-৮৯ অর্থবছরে ১১ হাজার ৬০ কোটি টাকা ও ১৯৯০-৯১ অর্থবছরে ১৩ হাজার ৯৮৯ কোটি টাকার বাজেট দেন। ড. ওয়াহিদুল হক ১৯৮৯-৯০ অর্থবছরে ১৩ হাজার ৪৬২ কোটি টাকার বাজেট দেন।

শাহ্ এএমএস কিবরিয়া ১৯৯৬-৯৭ অর্থবছরে ২৫ হাজার ২৫৮ কোটি টাকা, ১৯৯৭-৯৮ অর্থবছরে ২৭ হাজার ৭৮৬ কোটি টাকা, ১৯৯৮-৯৯ অর্থবছরে ৩০ হাজার ৯৬ কোটি টাকা, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৩৬ হাজার ১৭৮ কোটি টাকা, ২০০০-০১ অর্থবছরে ৪২ হাজার ৮৫৯ কোটি টাকা ও ২০০১-০২ অর্থবছরে ৪৪ হাজার ৭৬৫ কোটি টাকার বাজেট দেন। ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ২০০৭-০৮ অর্থবছরে ৮৭ হাজার ১৩৭ কোটি টাকা ও ২০০৮-০৯ অর্থবছরে ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট দেন।

আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দেন।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৫, /দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit